
রোজা ও ঈদের ছুটিতে বেড়াতে এসে চাঁদপুরে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ইতালি প্রবাসী যুবক নিহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) রাত ১১টার দিকে শহরের পুরানবাজারে গার্লস স্কুলের সামনে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁদপুর শহরের পুরানবাজার মেরকাটিজ রোডের ইতালি প্রবাসী মো. আব্দুস সালাম দেওয়ানের ছেলে অভি দেওয়ান (১৮) ও তার খালাতো ভাই শরীয়তপুরের ঘরিসা এলাকার মো. সেলিম মিয়ার ছেলে নিলয় (২০)।
স্থানীয়রা ও নিহতদের স্বজনরা জানান, ইতালি প্রবাসী দুই খালাতো ভাই গত ১১ ফেব্রুয়ারি রোজা ও ঈদের ছুটিতে চাঁদপুর আসেন। সোমবার রাতে তারা দুজন একটি মোটরসাইকেল নিয়ে বের হয়ে নতুন বাজার মার্কেটে শার্ট কেনার জন্য রওনা হন। এ সময় গার্লস স্কুলের কাছে ইত্যাদি মেশিনারিজ দোকানের সামনে দ্রুতগতিতে একটি সাইকেলকে পাস কাটিয়ে যাওয়ার সময় প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যানের নিচে মোটরসাইকেলসহ পড়ে গেলে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই অভি মারা যান। আর নিলয়কে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, ঘটনার পর পুলিশ মরদেহ দুটির সুরতহাল করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও কাভার্ডভ্যানটিকে থানায় আনা হয়েছে। কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেলেও হেলপার ইসমাইল হোসেন থানা হেফাজতে রয়েছেন এবং ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...