চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: ১৩০ বোতল এস্কাফ সিরাপ জব্দ

প্রকাশিত: ৯:১৭ পূর্বাহ্ণ , ২৩ আগস্ট ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো: তুহিন,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১৩০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।

​আজ রোববার (২৩ আগস্ট ২০২৬) সকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে।

​শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের চালকিপাড়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ​ ১৩০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।

যার (আনুমানিক বাজারমূল্য ৫২,০০০ টাকা)।
​জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

​মাদকবিরোধী এই সফল অভিযান সম্পর্কে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

​উল্লেখ্য, চলতি আগস্ট মাসেই ৫৩ বিজিবি কর্তৃক পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ৫২২ বোতল এস্কাফ সিরাপ এবং ১১৫ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়েছে। সীমান্তে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।