
জামাল উদ্দীন, কক্সবাজারঃ কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া অংশুক বৌদ্ধ বিহারের সামনে, টেকনাফ মডেল থানার মোবাইল টিম্- ৭৭ নাইট ডিউটি করাকালীন রঙ্গিখালী থেকে মিনাবাজারগামী একটি সিএনজিকে নিয়মিত তল্লাশীর জন্য সিগন্যাল দিয়ে থামানো হয়।
১১ এপ্রিল দিবাগত মধ্যে রাত সাড়ে ১২ টার সময় একটি সিএনজি তল্লাশি কালে এই গুলি উদ্ধার করা হয়। ধৃতরা হচ্ছে হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজারের ঝিমংখালি গ্রামের মৃত হোছন আলী’র ছেলে মোঃ সেলিম(৩৭) ও হায়দার আলীর মেয়ে রাজিয়া আক্তার পুতুনি(৩০)। তারা স্বামী- স্ত্রী।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, তার নেতৃত্বে কক্সবাজার জেলা পুলিশ সুপার,মোঃ সাইফউদ্দীন শাহীন মহোদয়ের সার্বিক নির্দেশনায় টেকনাফ মডেল থানার মোবাইল টিম্- ৭৭ নাইট ডিউটি করাকালীন এএসআই (নিরস্ত্র) মজিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ সিএনজি (রেজিঃ নং-কক্সবাজার থ ১১-৭৫৭৬) থামিলে তল্লাশী করা হয়।
তখন উক্ত সিএনজি যাত্রীদের তল্লাশী ও জিজ্ঞাসাবাদের এক পযায়ে তাদের দুই জনের নিকট গুলি আছে বলে স্বীকার করে। পরে নিজ নিজ হেফাজতে থাকা ১০ রাউন্ড করে মোট ২০ রাউন্ড গুলি জব্দ করা হয়। আরো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ধৃত আসামীদ্বয় উদ্ধারকৃত আলামত(২০) রাউন্ড গুলি পলাতক আসামী রবি আলম”র নিকট হতে সংগ্রহ করে অন্যত্রে পৌঁছাইয়া দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে বলেও স্বাকীর করে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার মামলা (নং-৩৮, তারিখ-১২/০৪/২০২৫ইং) রুজু করা হয় বলেও জানান ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
মন্তব্য লিখুন
আরও খবর
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...