
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-বেনাপোলের বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব শফিকুর রহমান শফি চাকলাদার গতকাল শুক্রবার(১০ জানুয়ারী) সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়ীতে মৃত্যু বরণ করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী,কণ্যা ও এক ছেলে সন্তান সহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।
আজ শনিবার(১১ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে বেনাপোল পৌরসভাধীন ছোট আঁচড়া গ্রামের ঈদগাহ মাঠ প্রাঙ্গণে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন ঐ গ্রামের পশ্চিম পাড়ার জামে মসজিদের খতিব মাওলানা ইসরাইল হোসেন। জানাযা নামাজ শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উক্ত জানাযা নামাজে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি- মোঃ নাজিম উদ্দিন, ৮নং ওয়ার্ড ছোট আঁচড়া গ্রামের বিএনপি সভাপতি- আব্দুস সবুর, সাধারণ সম্পাদক- ইসরাফিল,বিএনপি নেতা- আব্দুল কাদের সদ্দার, আব্দুল আহাদ,স্বপন,বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব- রায়হানুজ্জামান দিপু, যুবদল নেতা- মাসুম, যুবদল নেতা- ইউনুস আলী সহ বিএনপি’র সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার ধর্মপ্রাণ মুসলমানগন।
মরহুমের আত্মার শান্তি কামনায় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জানাযায় অংশ নেওয়া মুসল্লীগন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত