
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের চিলমারীতে বিশেষ অভিযান পরিচালনা করে, উপজেলার মাটিকাটার মোড় হতে জোড়গাছ বাজার যাওয়ার রাস্তায়। ৫২ পিচ ইয়াবা সহ ৪জন মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে।
বুধবার(১৯ মার্চ) রাত আনুমানিক ২ঘটিকার সময়, মাদক ব্যাবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাহেদ খান। আটককৃত ব্যক্তিরা হলেন, হালিম বাদশা (৩৮), রেজাউল করিম (২৮), রায়হান মিয়া (২২) ও মেহেদী হাসান চৌধুরী (৩৩)।
সকল আসামীগণের ঠিকানা চিলমারী উপজেলার বলে জানা গেছে। পুলিশ জানিয়েছেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি চৌকস টিম, বিশেষ অভিযান পরিচালনা করে, চিলমারী মডেল থানাধীন ৩নং থানাহাট ইউনিয়নের বড় কুষ্টারী।
মৌজাথানার দিয়া কমিউনিকেশনের সামনে, মাটিকাটা মোড় হতে জোড়গাছ বাজার যাওয়ার পাকা রাস্তার উপর ৫২পিচ ইয়াবা সহ ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন চিলমারীর থানার পুলিশ। যাহার মামলা নং-০১, আসামীদ্বয়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় অভিযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাহেদ খান বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বিধি মোতাবেক আসামীগণকে যথাযথ পুলিশ র্স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...