
মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালীঃ পটুয়াখালীর দশমিনায় অনুষ্ঠিত বিএনপির জনসভায় কেন্দ্রীয় বিএনপি নেতা হাসান মামুন বলেছেন, “নির্বাচনে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে জনগণের কাছ থেকেই। দল মনোনয়ন না দিলেও যদি জনগণ আমাকে নির্বাচনে দেখতে চান, তাহলে পটুয়াখালী–৩ আসনে প্রার্থী হবো।”
গতকাল সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রনগোপালদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় তিনি এসব কথা বলেন। স্থানীয় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজারো নেতা–কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠটি জনসমুদ্রে রূপ নেয়।
দীর্ঘ ৩৭ বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা উল্লেখ করে হাসান মামুন বলেন, “জীবনের এই কঠিন সময়ে আমি আবারও দশমিনা–গলাচিপার মানুষের কাছে ফিরে এসেছি। আপনাদের মতামতই আমার সিদ্ধান্ত। আপনারা নির্বাচন করতে বললে করব, না করতে বললে করব না। জনগণের সিদ্ধান্তই আমার কাছে সর্বোচ্চ।”
বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে তিনি আরও বলেন, “তিনি দেশের গণতন্ত্রের প্রতীক। আর দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই দেশে প্রতিষ্ঠা পাবে প্রকৃত গণতন্ত্র ও ন্যায়ের শাসন।”
সভায় সভাপতিত্ব করেন রনগোপালদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেমায়েত হোসেন হাওলাদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌকিদার।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, সহ-সভাপতি মো. হোসেন হাওলাদার, অ্যাড. ওহাব চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মাহাবুব আলম ফরাজি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানু এবং সিনিয়র যুগ্ম সম্পাদক ফকরুজ্জামান বাদলসহ আরও অনেকে।
স্থানীয় নেতৃবৃন্দ বলেন, গলাচিপা–দশমিনার মানুষ আন্দোলনের কঠিন সময়গুলোতে রাজপথে থেকে ত্যাগ স্বীকার করেছে। তাদের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়েই প্রার্থী নির্বাচন করা উচিত।
সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশবাসীর কল্যাণ এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত