
মো.সাহিদুল ইসলাম শাহীন:- আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে এক অভাবনীয় জনস্রোত তৈরি করেছেন মেয়র পদপ্রার্থী ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরসভার প্রতিটি ওয়ার্ডের পাড়া-মহল্লায় বিরামহীন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। তার এই নির্বাচনী প্রচারণায় স্বত:স্ফূর্তভাবে অংশ নিচ্ছেন এলাকার আবালবৃদ্ধবনিতা, ব্যবসায়ী, চাকুরিজীবী ও শ্রমিকসহ সকল শ্রেণীপেশার মানুষ।
বুধবার (১২ আগস্ট) ৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সরজমিনে দেখা যায়, ইমদাদুল হক ইমদাদ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছেন। ভোটারদের আন্তরিক আলিঙ্গন ও হাসিমুখে তাকে স্বাগত জানানোর দৃশ্য ছিল চোখে পড়ার মতো। অনেকেই তাকে কাছে পেয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন।
এলাকায় ‘স্মার্ট বয়’ হিসেবে পরিচিত তরুণ এই জননেতা দীর্ঘদিন ধরে বিপদে-আপদে এলাকার মানুষের পাশে থেকেছেন। তারুণ্যের প্রতীক ইমদাদুল হক ইমদাদের কর্মী-সমর্থকরাও প্রার্থীর জয়ের লক্ষ্যে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
ভোটাররা বলছেন, এলাকার সমস্যাগুলো যারা বোঝে এবং আন্তরিকভাবে সমাধানের চেষ্টা করে, এমন তরুণ নেতৃত্বের প্রয়োজন। এবার বেনাপোল পৌরসভার সার্বিক উন্নয়নে যুবদল নেতা ইমদাদের বিকল্প দেখছেন না তারা। তারা বিশ্বাস করেন, ইমদাদ মেয়র নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে, পাড়া-মহল্লার জরাজীর্ণ রাস্তাঘাটগুলো পুনরায় নির্মাণ করা হবে।
এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, ছাত্র-ছাত্রীদের জন্য সুষ্ঠু পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা এবং পৌরসভার মাধ্যমে খাদ্যসামগ্রী ও অন্যান্য নাগরিক সুযোগ-সুবিধা প্রকৃত সুবিধা বঞ্চিতদের মাঝে বন্টনে তিনি সচেষ্ট থাকবেন বলে তিনি ভোটারদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন।
এলাকার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইমদাদুল হক ইমদাদের ব্যক্তি ইমেজ এবং দীর্ঘদিনের সমাজসেবামূলক কর্মকাণ্ড তাকে নির্বাচনী দৌড়ে অনেক এগিয়ে দিয়েছে। পৌরসভার অন্যান্য ওয়ার্ডেও তার ব্যাপক জনপ্রিয়তার খবর পাওয়া যাচ্ছে।
এ পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, আসন্ন নির্বাচনে তরুণ ভোটারদের বড় অংশ এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের মৌন সমর্থন তার জয়ের সম্ভাবনাকে প্রবল করে তুলেছে। সব মিলিয়ে একটি সুন্দর ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলে বেনাপোল পৌরসভার নতুন অভিভাবক হিসেবে ইমদাদুল হক ইমদাদ নির্বাচিত হবেন বলেই এলাকায় গুঞ্জন তুঙ্গে।
ইমদাদের প্রচারনায় অংশ নেন-বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি- মো. শাহাবুদ্দিন, সহ-সভাপতি- শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক- রেজাউল করিম, কৃষি বিষয়ক সম্পাদক- জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক- ইসরাফিল সরদার, ৬ নং ওয়ার্ডের ভবারবেড় গ্রামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মইদুল ইসলাম, বিএনপি নেতা- আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক- শহিদুল ইসলাম শহীদ, বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক- জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য- মফিজুর রহমান সদস্য- হযরত আলী, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক- রফিকুল ইসলাম, শ্রমিক নেতা আব্দুল হান্নান, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক- তোফাজ্জল তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য- মহাসিন আলম, যুব নেতা- মনির হোসেন সহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অংগ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...