
শফিকুল ইসলাম, জবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে শুরু হয়েছে তিনদিনব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি। এর প্রথম দিনে শিক্ষার্থীদের জন্য গাইনী স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এদিন গাইনী বিশেষজ্ঞ হিসেবে শিক্ষার্থীদের সেবা দেন পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের ডা. সাব্বির শরিফ ও ডা. ফাইরুজ ফানান্না এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ডা. উম্মে হানি প্রীথি।
এ সময় ক্যাম্পাসে স্থাপিত অস্থায়ী চেম্বারের বাইরে দুটি ভ্রাম্যমাণ ফার্মাসি থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ৩৫০ অধিক শিক্ষার্থী সেবা গ্রহণ করেছেন বলে জানা গেছে।
এক শিক্ষার্থী বলেন, “এ ধরনের শিক্ষার্থীবান্ধব কাজ ছাত্রসংগঠনগুলোর কাছ থেকে আমরা প্রত্যাশা করি। আজকের গাইনী স্বাস্থ্যসেবার আয়োজন শিক্ষার্থীদের অনেক উপকারে এসেছে। আশা করি এই ধারা অব্যাহত থাকবে।”
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, “আমাদের শিক্ষার্থীবান্ধব কর্মসূচি নতুন কিছু নয়। ৫ আগস্টের পর থেকে আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের উপকারে আসতে পারে এমন কাজ করার। তিনদিনব্যাপী স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি সেই ধারাবাহিকতারই অংশ। আমরা আরও দুইদিন সেবা প্রদান করব এবং ভবিষ্যতেও নতুন উদ্যোগ নেব।”
সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “আমরা এমন কাজ করতে চাই যা শুধু শিক্ষার্থীদের স্বল্পমেয়াদে নয় বরং দীর্ঘমেয়াদেও উপকারে আসবে। সামনে আরও শিক্ষার্থীবান্ধব কর্মসূচি হাতে নেওয়া হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি, মো. শাহরিয়ার হোসেন, কাজী রফিক, রবিউল আওয়াল, ইয়াকুব শেখ অনিক, নজরুল ইসলাম মামুন, শাখাওয়াত ইসলাম পরাগ, রাশেদুল ইসলাম রাহাত, মিয়া রাসেল, আরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আগামীকাল (২৪ সেপ্টেম্বর) এ কর্মসূচির দ্বিতীয় দিনে স্কিন স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...