
শফিকুল ইসলাম,জবি: আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মাদকবিরোধী প্রচারণা কমিটির তত্ত্বাবধানে এবং মাদকবিরোধী ফোরামের আয়োজনে ‘মাদকবিরোধী স্লোগান প্রতিযোগিতা’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। তিনি বলেন, যুব সমাজকে যদি মাদকের অপশক্তি থেকে দূরে রাখতে না পারি, তবে এ জাতির ভবিষ্যৎ অন্ধকার। দুঃখজনকভাবে, অনেককে দেখা যায় মাদক বিষয়ে উৎসাহ প্রদান করে বা প্ররোচিত করে অন্যের জীবনকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে—এটি চরম অন্যায়। আমাদের সমাজে অনেক কিছুই বৈধ হলেও প্রকাশ্যে বা গোপনে এসবের অপব্যবহার সবার জন্যই ক্ষতিকর। তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের প্রত্যেককে মাদকবিরোধী কার্যক্রমে এগিয়ে আসতে হবে, তাহলেই আমরা একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে পারব।
অনুষ্ঠানে মাদকবিরোধী স্লোগান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৭৮ জন প্রতিযোগীর মধ্যে প্রথম তিনজনকে শুভেচ্ছা উপহার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রথম স্থান অর্জন করেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১৬তম ব্যাচের শিক্ষার্থী রাশেদুজ্জামান লিমন, তার স্লোগান ছিল—“মাদক ছেড়ে বই পড়ি, সুস্থ সুন্দর জীবন গড়ি।”
দ্বিতীয় স্থান অর্জন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৫তম ব্যাচের মোস্তাফিজুর রহমান, এবং তৃতীয় স্থান অর্জন করেন অর্থনীতি বিভাগের ১৯তম ব্যাচের কনিকা রাণী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জবি ক্যাম্পাসে মাদকবিরোধী প্রচারণা কমিটির আহ্বায়ক ও গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন এবং প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, আমাদের সমাজ ও দেশকে মাদকমুক্ত রাখতে হলে সমালোচনার সম্মুখীন হলেও এ ধরনের সচেতনতামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে হবে। মাদকমুক্ত একটি সমাজে যেন আমরা সবাই বাস করতে পারি—সেই প্রত্যাশা রইলো।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, সমাজে মাদককে কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে সবসময় আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জবি মাদকবিরোধী ফোরামের সভাপতি অমৃত রায় এবং সাধারণ সম্পাদক জীবন মিয়া।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...