
শফিকুল ইসলাম,জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মেহেদী হাসান হিমেলকে আহবায়ক এবং সামসুল আরেফিনকে সদস্য সচিব করে আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সম্মেলনের মাধ্যমে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহবায়ক কমিটি অনুমোদন করা হলো।
কমিটিতে জাফর আহম্মেদ, সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি, মো: শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান মাহমুদ, কাজী রফিকুল ইসলাম, নাহিদ চৌধুরী, নাহিয়ান বিন অনিক, রবিউল আউয়াল, সাখাওয়াত ইসলাম খান পরাগ, রাশেদ বিন হাসিম, জাহিদুল ইসলাম জাহিদ, মাইনউদ্দিন চৌধুরী মাইন, মেহেদী হাসান রুদ্র, মো: মোজাম্মেল মামুন ডেনি, হাসিবুল ইসলাম হাসিব, রবিন মিয়া শাওন এবং শামিম মিয়াকে যুগ্ম-আহবায়ক করা হয়েছে।
এছাড়াও মো. রিয়াসাল রাকিব, মুবাইদুর রহমান, এম তানভীর রহমান, আবু হেনা মুরসালিন, ইমরান হাসান ইমন, মাহিদ হোসেন, মাশফিকুল রাইনকে সদস্য করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...