
এস এম রুবেল : ইসলামী বক্তা হাফেজ মাওলানা আমীর হামজা কোরআন হাদিসের উদ্ধৃতি তুলে ধরে বলেন, মহান আল্লাহ তাঁর জমিনে আমাদের খলিফা হিসেবে পাঠিয়েছেন।
বোয়ালমারী পৌরসভার স্টেডিয়াম মাঠে সোমবার (২৭.০১.২৫) তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে আইডিয়াল মাদ্রাসা। এ তাফসিরুল কোরআন মাহফিলে তিনি উপস্থিত হয়ে বলেন, সূরা ফুরকানে ৭৭ আায়েতর মধ্যে ৭৩ টি ধারা আছে। দলমত নির্বিশেষে এই ৭৩ টি ধারা সংবিধান দেয়া হোক।
সে গুলোকে আমরা বাংলাদেশের সংবিধানে চাই। এই দেশের ৯৫ ভাগ বাসিন্দা মুসলিম। তাই এ দেশ চলবে কোরআন হাদিস দিয়ে। তিনি আর বলেন, এ দেশের সংবিধান কোরআন হাদিস অনুযায়ী চললে কোন প্রকার দূর্নীতি, চাঁদাবাজি, ধর্ষণ, খুন, রাহাজানি, সুদ,ঘুষ, একে অপরের হক মারতে পারতো না।
অন্তত এই দেশে এক চোর গেলে, আরেক চোর আসবে এটা হতো না। চোর গেলে এ সংবিধান পেলে ভালো হয়ে যেত।
তাফসিরুল কোরআন মাহফিলে আমীর হামজা বলেন, আওয়ামী লীগের আমলে আমাকে বিনা অপরাধে তিনটি বছর বন্ধী করে রেখেছিল। ওরা আমার জীবনকে শেষ করে দিছে। ওই জালিম সরকার পতনের পরে আমি জেল থেকে বের হয়েছি।
বিগত সরকারের আমলে তার বিপক্ষে গেলেই, তাকে আটকিয়ে জেল হাজতে ভরে রাখত এই আওয়ামী লীগ। তাই আমরা এই দেশ টাকে নতুন করে সাজিয়ে ইসলামের ছায়াতলে একত্রে সম্মিলিত হবো ইনশাআল্লাহ। এ সময় তিনি দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, সবাই একত্রিত না হতে পারলে এই দেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে। তাই সবাই সাবধান।
অধ্যাপক ইমারত হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের রাসায়নক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. ইলিয়াস মোল্যা।
এসময় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলার মেহমান মাওলানা হুসাইন আহমাদ মাহফুজ প্রমুখ। উল্লেখ্য তাফসিরুল কোরআন মাহফিলে আইডিয়াল মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী বিতরণ করেন। দিনের এ তাফসিরুল কোরআন মাহফিলে বিভিন্ন জেলার মুসল্লিয়ান কেরাম উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...