
নেত্রকোণার কেন্দুয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আফতাব উদ্দিন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আফতাব উদ্দিন উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের ফতেপুর কান্দাপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। তিনি কৈলাটি ফতেপুর শাখা ডাকঘরের ডাক রানার হিসেবে কর্মরত ছিলেন।
অভিযুক্ত ফরিদ মিয়া একই গ্রামের মৃত উছমান গণির ছেলে এবং নিহত আফতাব উদ্দিনের আপন চাচাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন দশক আগে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে নিহত আফতাব উদ্দিনের বড় ভাইকে সালামকে কুপিয়ে হত্যা করেছিল ফরিদের মা।
এ ঘটনায় মামলা-মোকদ্দমাও হয়েছিল। পরে গ্রাম্য সালিসের মাধ্যমে জায়গাজমি বিনিময়ের মধ্য দিয়ে বিরোধের মধ্যস্থতা করা হলেও জমি বিনিময়ের বিষয়টি দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করা হয়নি। এরমধ্যে উছমান গণি মারা গেছেন।
সম্প্রতি ওই জমি উদ্ধারের চেষ্টা করেন ফরিদ মিয়া। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ নতুন করে দেখা দেয়।
এরই জেরে গত শনিবার সকাল ১০টার দিকে কৈলাটি ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় আফতাব উদ্দিনকে একা পেয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ ওঠে ফরিদ মিয়া গংদের বিরুদ্ধে। ঘটনার পর তারা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আফতাব উদ্দিনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
আফতাব উদ্দিনের মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। একই সঙ্গে এলাকায়ও শোকের আবহ বিরাজ করছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...