
মাসুদ রেজা শিশিরঃ রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট বাবুপাড়া শরিসা, মৌরাট ও পৌরসভার সীমান্ত এলাকায় দত্তের বাজারের মৌসুমী ফসলের হাট জামে উঠেছে। সপ্তাহের রবি ও বৃহস্পতিবার এখানে কৃষি পন্যের বাজার বসছে। এ বাজারে ওই এলাকার সকল প্রকার কৃষি পন্য ক্রয় বিক্রয় করতে আসছেন সাধারণ মানুষ।
এ হাটকে বন্ধ করতে বৃত্তিডাংগা বাজারের ইজারাদার ইকবাল হোসেন পাংশা উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের একটা লিখিত অভিযোগ দায়ের করেছে। এ অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্টদের নোটিশ প্রদান করেছেন।
এদিকে ওই বাজার বনিক সমিতির সভাপতি ও পাংশা উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন একটি মহল এ বাজার নিয়ে গভীর সড়যন্ত্র করছে, এ বাজার এ এলাকার মানুষের চাহিদার ভিত্তিতে গড়ে উঠেছে।
যিনি অভিযোগ দিয়েছেন ওই বাজার লাগে শুক্রবার ও সোমবার আমরা এখানে রবি ও বৃহস্পতিবার তাহলে কি সমস্য তাদের। ইচ্ছাকৃত ভাবে বিরোধ করতেই এ অভিযোগ দিয়েছে ইকবাল হোসেন।
আমরা সম্মিলিত ভাবে বাজারের স্বার্থে মৌরাট, বাবুপাড়া ও পৌরসভার নেতাকর্মীরা এখানে বাজার অব্যহত রাখতে আজ ইউএনও মহোদয়ের নিকট গিয়েছিলাম। তিনি আগামী রবিবার ওই বাজার পরিদর্শন করবেন বলে আমাদের জানিয়েছেন আমরা আশা করি আমাদের ইউএনও মহোদয় অত্যান্ত বিচক্ষন মানুষ এলাকার মানুষের চাহিদার বিষয় তিনি গুরুত্ব দিয়ে আমাদের এলাকার কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য তিনি সুন্দর সমাধান দিবেন।
এ দিকে দূর থেকে বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা আসছেন পেয়াজসহ বিভিন্ন পন্য ক্রয় করছেন। এ বিষয়ে দত্তের হাট বাজার সমিতির সাধারণ সম্পাদক মাসুদ মন্ডল বলেন আমরা চেষ্ঠা করছি আমাদের নতুন বাজারে বিভিন্ন এলাকার মানুষ তাদের পণ্য নিয়ে আসছে আমরা চেষ্ঠা করছি তাদের ন্যায্য দাম দিয়ে ব্যবসায়ীদের সম্মান আর নিরাপত্তা বজায় রেখে হাট পরিচালনা করে যাওয়ার চেষ্ঠায় রয়েছি, আমরা আশা করছি বাজার টা সুন্দর ভাবে পরিচালিত হবে।
যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাড়ী নিয়ে আসা যায় সড়ক পথে রাস্তা ভাল থাকায় বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা আসছেন। এ বাজারে ৪২ কেজিতে পেয়াজের মন, কোন খাজনা দিতে হয় না তাই বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন, কৃষক তার ন্যায্য মূল্য পেয়ে খুশি হচ্ছে। সার্বিক নিরাপপ্তা থাকায় সকলেই খুশি।
বাজারের সভাপতি পাংশা উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান আরো বলেন- আমরা সকলে মিলে এ বাজারটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্ঠা করছি।
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের