
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুটি আসনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন শুরু হয়েছে এবং বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত ভোটগ্রহন চলবে। এখানে ভোট কেন্দ্র রয়েছে ২৫৫টি এবং এ দু’টি আসন মিলে মোট ভোটার সংখ্যা ৮লাখ ১৭ হাজার ৮৪৬ জন।
খুব সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে ভোটাররা আসা শুরু করেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে।
জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আল মামুন মিয়া জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনের লক্ষে জয়পুরহাটে আইন-শৃঙ্খলা বাহিনীতে ২প্লাটুন র্যাব, ১৩ প্লাটুন বিজিবি, ৬১৮ জন সেনাবাহিনীর সদস্য, ১ হাজার ২২ জন পুলিশ এবং মোট ৩ হাজার ৩১৫ জন আনসার সদস্য কাজ করছে।
এছাড়াও প্রতি উপজেলায় একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ মোট ২০ জন মাঠে কাজ করছেন।
জয়পুরহাট-১ আসনে বিএনপি, জামায়াত, বাসদ, বাসদ (মার্কসবাদি) ও সতন্ত্রসহ মোট ৫ জন প্রার্থী এবং জয়পুরহাট- আসনে বিএনপি ও জামায়াত সহ এ দুটি আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মধ্যে।
এই রিপোর্ট পাঠানো পর্যন্ত কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি এবং সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...