
জয়পুরহাটে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত অটোরিকশা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধারসহ ছিনতাই চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর ) দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
আটককৃতরা হলেন, আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর পশ্চিম পাড়া গ্রামের মুজিবর রহমানের ছেলে আব্দুস সোবহান(২৬)আলীমোহাম্মদপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মশিউর রহমান (২২) একই গ্রামের মোজাফফর আকন্দর ছেলে রফিকুল আকন্দ (৩৮)।
পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, অটোরিকশাটির চালক আব্দুর রাজ্জাক গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে জয়পুরহাট শহরের বাটারমোড়ে অবস্থান করছিলেন। এ সময় ছিনতাই চক্রের সদস্যরা ক্ষেতলাল উপজেলার মৌসুমি বাজের যাওয়ার কথা বলে যাত্রী সেজে অটোরিকশাটি উঠেন।
পথে তারা ফাঁসি তলা কুঠিপাড়া এলাকায় অটোরিকশাটির চালক আব্দুর রাজ্জাকে অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে হাত পা বেধেঁ ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান তাঁরা। পরে এ ঘটনায় অটোরিকশার মালিক বাদী হয়ে থানায় মামলা করলে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ছিনতাই হওয়া অটোরিকশসহ ছিনতাই চক্রের ৩ সদস্যকে আটক করা হয়।
আটক ছিনতাই চক্রের সদস্যরা জয়পুরহাট জেলাসহ পার্শ্ববর্তী নওগাঁ, বগুড়া ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করতো।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন