
জয়পুরহাটে টিউবওয়েলের হান্ডেলের আঘাতে নুরুন্নাহার বেগম নামের এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই নারীর ভাতিজি খাতিজা খাতুন গুরুতর আহত হয়েছেন। তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে জয়পুরহাট সদর উপজেলার চিরলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুরুন্নাহার বেগম সদর উপজেলার চিরলা গ্রামের গফুর মন্ডলের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্বামী পরিত্যক্তা নুরুন্নাহার বেগম তার ভাজিজিকে নিয়ে নিজ স্বয়ন কক্ষে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বত্তরা ঘরে ঢুকে তাদের টিউবওয়েলের হান্ডেল দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে নুরুন্নাহার মারা যায়।
পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। কি কারণে এ হত্যাকান্ড ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
মন্তব্য লিখুন
আরও খবর
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...