
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিনাই গ্রামে চতুর্থ শ্রেণির ৯ বছরের এক কন্যা শিশু শিক্ষার্থীকে ধর্ষণে ব্যর্থ হয়ে ছাঁদ থেকে ফেলে দেওয়ায় ঘটনা ঘটেছে। আহত ওই শিশুকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা। এ ঘটনায় অভিযুক্ত ৬৫ বছরের বৃদ্ধ আব্দুল কুদ্দুসকে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসীরা।
আটককৃত বৃদ্ধ আব্দুল কুদ্দুস কালাই উপজেলার আতাহার বামন গ্রামের জাকিরের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ দীবেন্দ্রনাথ সিংহ জানান, ওই শিশুর বাবা মা ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। শিশুটি ক্ষেতলাল উপজেলার বিনাই গ্রামেরর তার দাদা-দাদির কাছে থাকতেন। আব্দুল কুদ্দুস সেই গ্রামে থেকে দিনমজুরের কৃষি কাজ করতেন।
বুধবার (০৯ এপ্রিল) দুপুরে একটি নির্মানাধীন বাড়ী ফাঁকা পেয়ে শিশুটিকে গেটের সামনে থেকে কৌশলে বাড়ির ভেতরে নিয়ে দরজা লাগিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় প্রতিবেশি একজন বিষয়টি দেখতে পেয়ে লোকজন ডেকে আনলে অভিযুক্ত কুদ্দুস শিশুটিকে দোতলার ছাদ থেকে ফেলে দেয়।
অভিযুক্ত আব্দুল কুদ্দুস ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে উত্তম মাধ্যম মারপিটের পর পুলিশে সোর্পদ করে গ্রামবাসীরা। এ ঘটনায় ক্ষেতলাল থানায় মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা