
বাংলাদেশ চিনিশিল্প শ্রমিক-কর্মচারী ফেডারেশন ঘোষিত ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নে ফটক সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৫ এপ্রিল) দুপুরে জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের অস্থায়ী ভবন কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কার্যকরি সভাপতি এবং জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আলী আকতারের সভাপতিত্বে বক্তব্য দেন, বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন এবং জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জায়েদ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মিজানুর রহমান সোহেল, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মোঃ খলিলুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, দাবি আদায়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ফটক সভা শেষে একটি বিক্ষোভ মিছিল ফটক সভাস্থল থেকে বের হয়ে অত্র চিনিকলের প্রধান প্রধান ফটক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত