
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং জিরো পয়েন্ট ইসিএভুক্ত এলাকায় অবৈধভাবে বালু-পথর উত্তোলনের খবর পেয়ে উপজেলা প্রশাসন আকর্ষিক অভিযান পরিচালনা করেছে।
রোববার (২ ফেব্রুয়ারি) বিকাল ২ ঘটিকা থেকে সাড়ে ৫ ঘটিকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী। এ সময় জাফলং জিরো পয়েন্টে ট্রাক প্রবেশের জন্য বানানো রাস্তায় উঁচু বাঁধ ও ড্রেইন খুড়ে প্রতিবন্ধকতা তৈরি করতে দেখা যায়।
উপজেলা প্রশাসন জানায়, অভিযানে পাথর বোঝাই ৯টি নৌকার মালামাল নদীতে ফেলে বিনষ্ট করা হয়। এছাড়া অস্থায়ীভাবে শ্রমিকদের থাকার জন্য তৈরি করা ৫টি ঘর ভেঙে ফেলা হয়।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলাম ও গোয়াইনঘাট থানার এএসআই মোবারক হোসাইন উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন