জিরুনা ত্রিপুরার রামগড়ে পরিদর্শন: শিক্ষাব্যবস্থা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বারোপ

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ , ৬ জানুয়ারি ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা আজ (৬ জানুয়ারি, ২০২৫) সকালে রামগড় যৌথ খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। শিক্ষকদের সঙ্গে মতবিনিময় এবং শিক্ষার্থীদের সমস্যা শুনে তা নোট করেন।

পরবর্তী সময়ে তিনি রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং রোগীদের সমস্যাগুলো নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ বি এম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান রামগড় বায়তুল আমান কেন্দ্রীয় জামে মসজিদও পরিদর্শন করেন এবং সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।

পরিদর্শনকালে সফরসঙ্গী হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, আইনজীবী মনজিলা সুলতানা, মোঃ মাহবুবুল আলম, জয়া ত্রিপুরা সহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।