
এস এম রুবেল ফরিদপুর: স্কুল ছুটির আগমুহূর্তে যখন ক্ষুদে শিক্ষার্থীরা ব্যাগ-খাতা গুছিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই বাজে উঠল এমন এক ঘন্টা, যা আর কখনো থামবে না—জীবনের ছুটির ঘন্টা।
ঢাকার উত্তরা তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকায় ঘটে ভয়াবহ এক দুর্ঘটনা। বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান হঠাৎ করে আকাশ থেকে ভেঙে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর।
মুহূর্তেই বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ, আগুনের লেলিহান শিখায় রূপ নেয় শিক্ষালয়টি। সেই আগুন যেন শুধু ভবন নয়—পুড়িয়ে দিয়েছে শত শত শিশুর স্বপ্ন, থামিয়ে দিয়েছে কচি প্রাণের জীবন-সংগীত।
এই দুর্ঘটনায় নিখোঁজ হয় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের বাসিন্দা মো. শাহাবুল শেখের মেয়ে রাইসা মনি, যিনি মাইলস্টোন স্কুলের একজন শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনার সময় রাইসা তার শ্রেণিকক্ষে অবস্থান করছিল। ধ্বংসস্তূপে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
দিন কয়েক পর, সেনাবাহিনীর সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল) থেকে আসে একটি শিশুর নিথর দেহের খবর। উচ্চতা, বয়স, পোশাক—সবই মিলে যায় রাইসার সঙ্গে। নিশ্চিত হতে পাঠানো হয় ডিএনএ পরীক্ষা। অবশেষে বৃহস্পতিবার আসে সেই নিষ্ঠুর সত্য—মিলেছে রাইসার ডিএনএ।
এই খবর শুধু একটি পরিবারের বুক ফাটায়নি, বরং শোকের ছায়া নেমে এসেছে পুরো ফরিদপুরের বাজড়া গ্রামে। অলিগলি, স্কুল মাঠ, পুকুরঘাট—সব জায়গা যেন নিঃশব্দ। গ্রামের মানুষজন চেয়ে আছেন আকাশের দিকে, যেন অপেক্ষা করছেন—ভোরের আলোয় ফিরে আসবে সেই চেনা হাসি, সেই প্রাণবন্ত মুখ।
রাইসার নিখোঁজ হওয়ার খবর যেভাবে সারা দেশে বেদনার সুর বইয়ে দিয়েছিল, তার দেহ উদ্ধারের খবর যেন সেই কষ্টেরই এক মর্মান্তিক সমাপ্তি। এখন শুধু অপেক্ষা—শেষ বিদায়ের। পরিবার ও এলাকাবাসী প্রহর গুনছে—রাইসাকে আনার পর যেন তার শেষ গোসল, কাফন ও দাফন সম্পন্ন করতে পারে।
এ এক হার না মানা যন্ত্রণা, এক শিশুকে হারানোর অনির্বচনীয় বেদনা। রাইসা হয়তো আর ফিরে আসবে না, কিন্তু তার স্বপ্ন, তার হাসি, তার গল্প থাকবে এই জাতির অন্তরে চিরজাগরূক হয়ে।
মন্তব্য লিখুন
আরও খবর
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...