
মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশব্যাপী ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (২০ মে) সকালে গোমস্তাপুর ফায়ার সার্ভিস স্টেশনে জাতীয় ও প্রাতিষ্ঠানিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এই কর্মসূচির সূচনা করা হয়। এবারের কর্মসূচির মূল লক্ষ্য অগ্নিকাণ্ড প্রতিরোধ এবং সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধি করা।
পতাকা উত্তোলন শেষে স্টেশন চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মাহাতাব উদ্দিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ফায়ার সার্ভিসের সাহসী ভূমিকা ও জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন:
অগ্নিকাণ্ডসহ যেকোনো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতার কোনো বিকল্প নেই।ফায়ার সার্ভিস শুধু আগুন নেভানোর কাজেই সীমাবদ্ধ নয়।
যেকোনো দুর্ঘটনা, উদ্ধার তৎপরতা এবং মানবিক দুর্যোগে এই বাহিনীর সদস্যরা নিজেদের জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষকে প্রাথমিক অগ্নিনির্বাপণ বিষয়ে ধারণা রাখার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল উপস্থিত দর্শক ও সাধারণ মানুষের সামনে অগ্নিনির্বাপণ এবং উদ্ধার কার্যক্রমের বিভিন্ন আধুনিক কৌশল ও মহড়া প্রদর্শন করেন।
সিলিন্ডার গ্যাস বা বাসা-বাড়িতে আগুন লাগলে কীভাবে দ্রুত তা নিয়ন্ত্রণে আনা যায়, তা বাস্তবসম্মত উপায়ে ফুটিয়ে তোলা হয়। এ সময় ফায়ার সার্ভিস কর্মীদের এই রোমাঞ্চকর ও শিক্ষণীয় কৌশল দেখতে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যায়।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...