
জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে আলোচনা সভা ও দোয়া আগামী ২ আগষ্ট শনিবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধান আলোচক জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমারদেশ এ-র নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ। দোয়া পরিচালনা
করবেন জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা মুবারকউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের নির্বাহী সম্পাদক খুরশিদ আলম, নিউজ টুয়েন্টিফোরের হেড অফ নিউজ শরীফুল ইসলাম খান, এনটিভির বিশেষ প্রতিনিধি ও ল’ রিপোর্টার্স ফোরাম সুপ্রিম কোর্ট ঢাকার সভাপতি হাসান জাবেদ, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাভেদ রহিম বিজন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা মোবারক হোসাইন, জেলা হেফাজতে ইসলামের জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম, জেলা ইসলামি ঐক্যজোটের সাধারণ সম্পাদক মুফতি বুরহান উদ্দীন কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা কমিটির সভাপতি মাওলানা আঃ আজিজ, খেলাফত মজলিসের জেলা কমিটির সভাপতি হাফেজ এমদাদুল্লাহ সিরাজী, ইসলামী আন্দোলন জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নিয়াজুল করীম।
আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মোঃ খান বিটু। গণ-অভ্যুত্থানের শোক ও বিজয় উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু সকলের উপস্থিতি কামনা করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...