
আকাশ সাহা,সালথাঃ ফরিদপুরের সালথায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার উদ্যোগে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপুর্তি উপলক্ষে বিজয় মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৫ আগষ্ট) বিকাল সাড়ে ৫টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে মিছিলটি শুরু করে সদর বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাইপাস সড়কে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত ঘোষনা করা হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর প্রফেসর আবুল ফজল মুরাদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের প্রার্থী (দাড়িপাল্লা) মনোনীত প্রার্থী মাওলানা সোহরাব হোসেন, ফরিদপুর জেলা জামায়াতের অফিস সেক্রেটারী অধ্যাপক মিজানুর রহমান, জেলা জামায়াতের মজলিসে সুরা সদস্য মোঃ জাহাঙ্গীর হুসাইন, উপজেলা জাময়াতের নায়েবে আমীর মোঃ আজিজুর রহমান মজনু, সেক্রেটারী তরিকুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী নসরু সহ জামায়াত ও তার সহযোগি অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।
সভাপতির বক্তব্যে প্রফেসর আবুল ফজল মুরাদ বলেন ,বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর কিন্ত আমরা এই ৫৪ বছরে আমরা অর্থনৈতিক মুক্তি পাইনি, এই ৫৪ বছরে আমরা ধর্মীয় স্বাধীনতা পাইনি, এই ৫৪ বছরে আমরা প্রকৃত স্বাধীন হতে পরিনি।
আমরা যদি প্রকৃত স্বাধীনতা পেতে চাই, আমরা যদি শান্তিতে বসবাস করতে চাই, এদেশের হিন্দু বৌদ্য খিৃষ্টান মুসলিম সহ যতশ্রেনী পেশার মানুষ আছে সকল মানুষ যদি তাদের ধর্মীয় স্বাধীনতা, ব্যবসায়ীক স্বাধীনতা, সকল প্রকার স্বাধীনতা পেতে চাই তাহলে আমাদের কোরআনের দিকে ফিরে আসতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় যায়, এদেশের ১৮ কোটি মানুষ ৩৬ কোটি হাত। সকলকে কাজের ব্যবস্থা করা হবে, কোন মানুষ বেকার থাকবে না, শিক্ষা ব্যবস্থা সরকারি করা হবে, চিকিৎসা ব্যবস্থা সরকারি করা হবে। আমরা এদেশে অনেক শাসন দেখেছি বর্তমানে দেশের ৮০% মানুষ ইসলামের পক্ষে রায় দিচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...