
মোঃশাহাজাহান আলী,ঝিকরগাছাঃ যশোরের ঝিকরগাছায় পানিসারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পানিসারা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে মঙ্গলবার (৭ জানুয়ারী) বিকালে সৈয়দ পাড়া কমিউনিটি ক্লিনিক মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও বাঁকড়া ডিগ্রী কলেজের সভাপতি রুহুল আমিন সুজন, ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন সোহাগ।
এছাড়া বক্তব্য রাখেন ঝিকরগাছা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শাহজাহান আলী, ইউনিয়ন বিএনপি নেতা মাস্টার তবিবার রহমান, মাস্টার মোজাফফর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছ পৌর বিএনপি নেতা,মুস্তাফিজুর রহমান, আশারফ হোসেন, মীর আফরোজ মনা,শরিফুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথিত সাবিরা নাজমুল মুন্নি বলেন দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে প্রতিত স্বৈরাচারের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
বৈঠক শেষে গণতন্ত্রের মাতা দেশনেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়ার আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...