
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পৃথক অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৪৯৭ বোতল মদসহ দুটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোরে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র তাওয়াকুচা বিওপি’র সদস্যরা ঝিনাইগাতী উপজেলার ছোট গজনী এলাকা থেকে মদ এবং খাড়ামুড়া এলাকা থেকে দুটি ভারতীয় গরু জব্দ করে ।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, গোপনে সংবাদ পেয়ে তাওয়াকুচা বিওপি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবির দুটি টহলদল পৃথক অভিযান চালিয়ে ঝিনাইগাতীর ছোট গজনী এলাকা থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৪৯৭ বোতল মদ এবং খাড়ামুড়া এলাকা থেকে দুটি গরু জব্দ করা হয়।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ও গরু চোরাকারবারি পালিয়ে যায়। জব্দকৃত মদের বর্তমান বাজার মুল্য ৭ লাখ ৪৫ হাজার ৫শ টাকা এবং দুটি গরুর মুল্য ২ লাখ ২০ হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
মন্তব্য লিখুন
আরও খবর
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা