
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুরের ঝিনাইগাতীতে ডাকাতির প্রস্তুতিকালে তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উত্তর পানবর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— ঝিনাইগাতী উপজেলার সারিকালিনগর বালুচর এলাকার মঞ্জুরুল হকের ছেলে মো. আনোয়ার হোসেন আনু (৩৮), কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার পূর্ব কেদার এলাকার আব্দুর রহমানের ছেলে মুখলেসুর রহমান (৩৫) ও একই উপজেলার মংলারকটি এলাকার শাহজাহানের ছেলে জাহান উদ্দিন (৩৫)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ঝিনাইগাতী উপজেলার উত্তর পানবর এলাকার কবরস্থান এলাকার রাস্তার ওপর কয়েকজন দুষ্কৃতকারী দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে— এমন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মো. আল আমীনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওই তিনকে জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দা, চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের সঙ্গে থাকা ৪ থেকে ৫ জন দুষ্কৃতকারী দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তাররাসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনের বিরুদ্ধ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মো. আল আমীন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...