
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুরের ঝিনাইগাতীতে মর্যাদাপূর্ণ ও টেকসই আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির সুশীল সমাজ ও সরকারি খাতের কর্মসূচিকে শক্তিশালী করার জন্য সমাজে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের ছোট গজনীর এমএলই স্কুলে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।
প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষক রবেতা ম্রং ও কারিতাসের মাঠ সহায়ক প্রাণ চিরান। প্রশিক্ষণে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক ২১ জন ফোকাল পার্সন অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে দুর্নীতির শ্রেণী বিভাগ, দুর্নীতির কারণসমূহ, দুর্নীতির ক্ষেত্রসমূহ, দুর্নীতির ঝুঁকিসমূহ, দুর্নীতির প্রধান সমস্যা দুর্নীতি প্রতিরোধে করণীয়, দুর্নীতি প্রতিরোধে শ্লোগানসমূহ, দুর্নীতি বিরোধী ফোকাল পার্সনের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ধারণা প্রদান, প্রশিক্ষণার্থীদের কমিটির কর্মপরিকল্পনা প্রণয়ন ও আলোচনা করা হয়।
এছাড়া কারিতাস বাংলাদেশ, স্ট্রমী ফাউন্ডেশন ও সীডস প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করা হয় ।
মন্তব্য লিখুন
আরও খবর
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...