ঝিনাইগাতীতে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন বিজিবির মহাপরিচালক

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ , ৩ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন,শেরপুর : ঝিনাইশেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মোতায়েনকৃত বিজিবির বেইজ ক্যাম্প পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবির মহাপরিচালক ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজে স্থাপিত বিজিবি’র বেইজ ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন এবং নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নির্দেশনা প্রদান করেন। আসন্ন নির্বাচনে সুষ্ঠুভাবে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরে মতবিনিময় সভায় শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার মো. কামরুল হাসান, বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নূরুল আজিম বায়েজিদ, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অনিন্দিতা রানী ভৌমিকসহ স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, আনসার ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গাতীতে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন বিজিবির মহাপরিচালক।

মন্তব্য লিখুন

আরও খবর