
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুরের ঝিনাইগাতীতে ভাঙা সড়কের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো মানুষকে।
জানা যায়, ঝিনাইগাতী উপজেলার কান্দুলি-জগৎপুরের ব্যাস্ততম সড়কেরনিচ দিয়ে ছিদ্র করে পানি নেওয়ার ব্যবস্থা করার কারণে সড়কটি ভেঙে যায়। তবে এখন যাতায়াত প্রায় অনুপযোগী।
বিশেষ করে কোনো রিকশা, অটোরিকশা, ভ্যান যাতায়াত করতে পারে না। স্থানীয় বাসিন্দা আব্বাস উদ্দিন বলেন, সড়কের নীচ দিয়ে পানির ড্রেন নেওয়ার কারণে ধীরে ধীরে সড়কের দুই পাশে ভাঙা শুরু করে।
গত এক সপ্তাহ ধরে বেশি ভেঙে গেছে। এতে গাড়ি চলাচল করতে পারে না। হাট বাজারে যাওয়া খুব অসুবিধা হচ্ছে।
আরেক স্থানীয় বাসিন্দা রহমান মিয়া বলেন, ধানশাইল বাজার হতে সার কিনে বাড়ি নিয়ে যাবো, ভাঙা সড়কের কারণে গাড়ি আসে না। আমার মতো হাজারো মানুষের সমস্যা হচ্ছে। তাই সড়কটি তাড়াতাড়ি মেরামত করার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন বলেন, কান্দুলি-জগৎপুরের ভাঙা সড়কটির ব্যপারে ইতিমধ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যকে জানানো হয়েছে। আশা করি, দ্রুত সড়কটির ভাঙা অংশ ঠিক করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুকের...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা...
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের –...
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন...