
শাহরিয়ার মিল্টন,শেরপুর :শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গোমড়া নামক সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে আনা ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার ২২ জানুয়ারী গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) হলদীগ্রাম বিওপির টহলরত বিজিবি সদস্যরা রাতভর অভিযান চালিয়ে এসব মদ জব্দ করে।
চোরাই পথে আনা ৪৮ বোতল মদের বাজার মূল্য আনুমানিক ৭২ হাজার টাকা। আজ সকালে বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা যায়, ঝিনাইগাতীর হলদীগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে চোরাকারবারীগণ অভিনব পন্থায় ভারতীয় মদ পাচারের চেষ্টা করছে। গোয়েন্দাদের এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবি। পরে তাদের উপস্থিতি বুঝতে পেয়ে চোরাকারবারী দলের সদস্যরা আমদানি নিষিদ্ধ মদ ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজিদ জানান, ‘শেরপুরের আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে আসছে বিজিবি সদস্যরা।
সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...