টেকনাফের ইউপি চেয়ারম্যান নুর হোসেন আটক

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ , ১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

জামাল উদ্দীনঃ কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান (ইউপি) নুর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার বন্ধু মুহিবুল্লাহর বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন আসছেন বলে জানা গেছে।

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল কবির জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তার বিরুদ্ধে ছাত্রদের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। এরপর থেকে তিনি পলাতক ছিলেন