
জামাল উদ্দীন :- কক্সবাজার টেকনাফ ২০ জানুয়ারি ২০২৫ তারিখ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ খুরেরমুখ চেকপোস্টের বিশেষ টহলদল খুরেরমুখ চেকপোস্ট হতে আনুমানিক ০৮ কিঃ মিঃ উত্তর দিকে মিঠাপানিরছড়া নামক এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করছিল।
অদ্য আনুমানিক ২০৩০ ঘটিকায়, বঙ্গোপসাগরের কিনারায় মিঠাপানিরছড়া নামক এলাকায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তির সন্দেহজনক গতিবিধি টহল দলের গোচরিভূত হয়। এসময়, বিশেষ টহলদল সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের জন্য অগ্রসর হলে, বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকা ও অন্যান্য মালামাল ফেলে দুষ্কৃতকারী দলটি রাতের আঁধারে পালিয়ে যায়।
পরবর্তীতে, এলাকাটি ঘিরে রেখে অপরাধীদেরকে ধরতে তল্লাশী কার্যক্রম চালানোর সময় পরিত্যাক্ত নৌকাটির ভিতরে লুকিয়ে রাখা বস্তার ভিতরে ১টি স্বয়ংক্রিয় অস্ত্র (জি-৩ রাইফেল) ও ১টি কিরিচ উদ্ধার করা হয়। এছাড়াও, অবৈধভাবে আগ্নেয়াস্ত্র বহণের দায়ে বর্ণিত সাম্পান নৌকাটিও জব্দ করা হয়।
পরবর্তীতে, উক্ত এলাকায় গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে কোন অপরাধী বা তাদের সহযোগীদেরকে আটক করা সম্ভব হয়নি। দুষ্কৃতকারীদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনতে অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
২। উদ্ধারকৃত মালিকবিহীন সাম্পান নৌকা টেকনাফ শুল্ক গুদামে এবং টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে কিরিচ এবং জি-৩ রাইফেলটি জমা করে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে
মন্তব্য লিখুন
আরও খবর
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা