
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস পুকুরে ছিটকে পড়ে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার সদর উপজেলার মুনসিবাজার এলাকায় একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
খবর পেয়ে ফরিদপুর ফায়ার স্টেশন থেকে তিনটি ফায়ার ট্রাক ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে বলে জানান ওই ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম।
তিনি জানান, মাইক্রোবাসটি একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেন এসে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী মাইক্রোবাসটি পাশের একটি পুকুরে পড়ে যায়।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...