
জাহিরুল ইসলাম রনি,ঠাকুরগাঁওঃ “আগে টাকা পরে বিদ্যুৎ মানি না মানবো না” এই স্লোগানে ঠাকুরগাঁওয়ে প্রি পেইড মিটার চালুর সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
ঠাকুরগাঁও বিদ্যুৎ ফোরামের আয়োজনে আজ সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমবেত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে নেসকোর বিদ্যুৎ গ্রাহকেরা।
মিছিলটি ঠাকুরগাঁও চৌরাস্তায় এসে সমাবেশ কর্মসূচি পালন করে। যেখানে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও বিদ্যুৎ ফোরামের নেতা বৃন্দরা।
বক্তারা বলেন, ঠাকুরগাঁওয়ের প্রায় ৯০ ভাগ মানুষ নিম্ন আয়ের। আমাদের পক্ষে আগে টাকা পরে বিদ্যুৎ এ প্রক্রিয়া মেনে নেওয়া সম্ভব না।
এতে করে নিম্ন আয়ের মানুষেরা কঠিন বিপদের মুখে পড়বে। প্রিপেইড মিটার জনস্বার্থ বিরোধী হয়রানিমূলক একটি সিস্টেম । তাই ঠাকুরগাঁওয়ে প্রিপেইড মিটার চালুর যে সিদ্ধান্ত নেয়া হয়েছে সেটি অবিলম্বে বাতিল করার দাবি জানান বক্তারা।
পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি নেসকোর অভিমুখে যাত্রা করে। নেসকোর কার্যালয়ের সামনে বিভিন্ন স্লোগানে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতাকর্মীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...