
ঠাকুরগাঁওয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে বিভাগের সাথে কাজ করছে জেলা স্কাউটস সদস্যরা। এছাড়া সড়কে ট্রাফিক কন্ট্রোল মানতে ট্রাফিক বিভাগের হাতে যান চলাচলের বিভিন্ন দিক নির্দেশনামূলক ট্রাফিক সাইন (চিহ্ন) ব্যবহার করে কিছু স্টান্ড দিয়েছে জেলা স্কাউটস।
সোমবার (২৪ মার্চ) দুপুরে শহরের চৌড়াস্তা মোড়ে জেলা স্কাউটসের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামের হাতে এসব উপকরণ তুলে দেন জেলা স্কাউটস সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্কাউটস এর কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেসমিন নাহার, জেলা স্কউটস এর সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু সহ স্কাউটস এর সদস্যরা।
পরে পৌর শহরের বিভিন্ন স্থানে ট্রাফিক কোন্ট্রোল করতে জেলা স্কাউটস এর সদস্যরা ট্রাফিকদের সাথে কাজ করেন।
জেলা স্কউটস এর সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু বলেন, গত কিছুদিন ধরেই আমাদের জেলায় অতিরিক্ত যানজট বেড়ে গেছে। আমরা আমাদের স্কাউটস এর পক্ষ থেকে জেলা ট্রাফিক বিভাগকে কিছু উপকরণ দিয়েছি। যেখানে কোথায় গাড়ি দাঁড়াবে, কোথায় দাঁড়াবে না, কোনদিক দিয়ে যাবে সব বিষয় উল্লেখ করে কিছু স্টান্ড বানিয়ে দিয়েছি। সেই সাথে আমাদের স্কাউটস এর একটি টিম করা হয়েছে যারা ট্রাফিকদের সাথে থেকে কাজ করবে। আশা করি মানুষ নিয়মের মধ্যে চলবে।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, ঈদের সময় ট্রাফিক জ্যাম বেড়ে যায়। ঠিক এ সময় স্কাউটস আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমি তাদের ধন্যবাদ জানাই। ট্রাফিক সাইন যে বোর্ড গুলো রয়েছে সেগুলো সকলে মানবে এই আশা করছি।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত