
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে ঠিকানা পরিবহনের ১১টি বাস আটকে রেখেছে তার সহপাঠীরা। এ ঘটনায় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে টিউশন থেকে ফেরার পথে ওই শিক্ষার্থীর সঙ্গে এমন ঘটনা ঘটলে সহপাঠীরা বাস আটকাতে শুরু করে।
অভিযোগে তিনি বলেন, রাত ৮টার দিকে টিউশনি থেকে ক্যাম্পাসে ফেরার জন্য সাভার ক্যান্টনমেন্টের পদাতিক গেট থেকে ঠিকানা পরিবহনের একটি বাসে ওঠার সময় হেলপার আপত্তিকরভাবে স্পর্শ করে। তাৎক্ষণিক জিজ্ঞাসা করলে তিনি বলে- ইচ্ছাকৃত এ কাজ করিনি। ১০ মিনিট পর ডেইরি গেটে নেমে সহপাঠী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবগত করি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...