
দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ৫ জন। এ নিয়ে ২০২৫ সালে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮৭ জনে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬৮ জন নতুন রোগী।
বুধবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যেসব রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে বরিশালে ১৫৮ জন, চট্টগ্রামে ১০৬ জন, ঢাকার বাইরের জেলাগুলোতে ১২৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৯৪ জন, দক্ষিণ সিটিতে ৭৩ জন, খুলনায় ৪১ জন, ময়মনসিংহে ৩০ জন, রাজশাহীতে ৩৫ জন এবং রংপুরে ৫ জন রয়েছেন।
মৃত ৫ জনের মধ্যে তিনজন ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং বাকি দুজন ঢাকা উত্তরের বাসিন্দা।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৩ হাজার ৮৪১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।
পূর্বের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে দেশে মোট এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এবং ওই বছর মৃত্যুর সংখ্যা ছিল ৫৭৫ জন। তার আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে ডেঙ্গুতে প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন এবং আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
মন্তব্য লিখুন
আরও খবর
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুকের...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা...
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের –...
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন...