
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ঢাকা সিটিতে চাঁদাবাজ রুখতে পুলিশ প্রশাসনকে সহায়তা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময়ই শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় জনগণের পক্ষে কাজ করে। বিগত ফ্যাসিস্ট সরকার পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিল্লিতে উড়াল দিয়েছে। এ থেকে পুলিশকে শিক্ষা নিতে হবে।
পুলিশ কখনো দলদাস হলে তাদের পরিণতি এমনই হয়ে থাকে। পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে হলে তাদেরকে দায়িত্বশীলতার সাথে অনেক কাজ করতে হবে।
তিনি আরো বলেন, পুলিশ বাহিনীকে জনবান্ধব ও নৈতিকভাবে উন্নত করতে এই বাহিনীর বিভিন্ন স্তরে উলামায়ে কিরামের পদায়নের সুযোগ সৃষ্টি করতে হবে।
আজ বিকাল ৪ টায় প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এর নেতৃত্বে নগর উত্তরের একটি প্রতিনিধি দল ডিএমপির কমিশনার মোঃ মাইনুল হাসানের সাথে সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি মোঃ মাছউদুর রহমান, মুফতি নিজাম উদ্দিন, আলহাজ্ব আলাউদ্দিন, মাস্টার ওয়ারেন্ট অফিসার (অবঃ) আলহাজ্ব আমিনুল হক তালুকদার, মুহাম্মাদ নাজমুল হাসান প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...