
বকুল হোসেন,রাজশাহী ( তানোর): রাজশাহীর তানোরে মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমান করে এক বাকপ্রতিবন্ধী কিশোর বিদ্যুতের খুঁটিতে ওঠে আত্মহত্যার চেষ্টা করেছে। স্থানীয়দের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামের একটি বিল এলাকায় এ ঘটনা ঘটে। আত্মহত্যার চেষ্টা করা কিশোর সুমন আলী (১৮) চিমনা গ্রামের মাহাতাব হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন আলী বেশকিছু দিন ধরে তার বাবার কাছে মোবাইল ফোন কিনে দেওয়ার অনুরোধ করছিল। তবে সে বাকপ্রতিবন্ধী হওয়ায় মোবাইল ফোন ব্যবহারে অসুবিধার আশঙ্কায় তার বাবা মোবাইল কিনে দিতে রাজি হননি।
এতে অভিমান করে সকালে গ্রামের পাশের বিলের মধ্যে একটি বিদ্যুতের খুঁটিতে ওঠে বসে থাকে সুমন। বিষয়টি দেখতে পেয়ে কয়েকজন কৃষক দ্রুত বিদ্যুৎ বিভাগকে খবর দেন।
পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...