তানোরে সাংবাদিক টিপু সুলতানের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ , ৩১ মার্চ ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
প্রতিকী ছবি।

বকুল হোসেন রাজশাহী (তানোর): রাজশাহীর তানোরে গেল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক, কালেরকণ্ঠ ও সানশাইন পত্রিকার তানোর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক টিপু সুলতানের মাতা মোসা. জোসনারা বেওয়া ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (৩১ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানা যায়, তানোর পৌরসদরের গোল্লাপাড়া মহল্লার বাসিন্দা মৃত হামিদ সরদারের স্ত্রী জোসনারা বেওয়া দীর্ঘদিন হৃদরোগে ভুগিতেছিলেন।

মঙ্গলবার ফজরের নামাজ শেষে হঠাৎ অসুস্থ্য হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ  বাদ জোহর  জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়। মৃত্যুকালে মরহুমা মোসা. জোসনারা বেওয়া ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক টিপু সুলতানের মায়ের মৃত্যুতে মরহুমার রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন- তানোর বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, জেলা বিএনপির অন্যতম সদস্য তানোর পৌর সাবেক মেয়র  মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আলমগীর হোসেন, সেক্রেটারী ডিএম আক্কাছ আলী ও গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি জানে আলম।

এছাড়াও তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু,  সেক্রেটারী দেলোয়ার হোসেন সোহেল তানোর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন মনিরুজ্জামান মনিসহ রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি,বিভিন্ন ইলেকট্রনিক্র ও প্রিন্ট মিডিয়ার  গণমাধ্যম কর্মী সহ নানা শ্রেনী পেশার মানুষ।

মন্তব্য লিখুন

আরও খবর