
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আসন্ন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিন এর সভাপতিত্বে উক্ত প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া ও আবু বক্কর সিদ্দিক (কাবুল)।
এছাড়াও উপস্থিত ছিলেন, দেবনগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি বসির আলী, শালবাহান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক স্মরণীয় দিন। এ দিন ছাত্র-জনতার মিলিত প্রতিবাদ ও সংগ্রামের ফলেই একটি স্বৈরাচারী সরকারের পতন ঘটে। বর্তমান অন্তর্বর্তী সরকার এই দিনটিকে ‘গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে জাতীয়ভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।
বক্তারা আরও জানান, কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে তেঁতুলিয়ায় গণতান্ত্রিক উপায়ে দিবসটি পালন করা হবে।
এসময় উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...