
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করতে রোববার সকাল পৌনে ১১টায় নির্বাচন কমিশনের (ইসি) সভা শুরু হয়েছে। সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে নির্বাচনের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনায় আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা ও আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছে ইসি। প্রচলিত রীতি অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে সার্বিক প্রস্তুতির বিবরণ উপস্থাপন করবে কমিশন। এরপরই তফসিল ঘোষণা করবেন সিইসি।
রোববারের সভায় আলোচনায় রয়েছে- তফসিল ঘোষণার আগে ও পরে প্রয়োজনীয় কার্যক্রম পর্যালোচনা; গণভোট ও জাতীয় নির্বাচনের অগ্রগতি; মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয়; রাজনৈতিক দলের নিবন্ধন–সংক্রান্ত সিদ্ধান্ত; জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন ও এসওপি চূড়ান্তকরণ; মহড়া ভোটের অভিজ্ঞতা অনুযায়ী কেন্দ্র ব্যবস্থাপনা; পার্সোনালাইজেশন সেন্টারের ৯টি মেশিন আইডিইএ প্রকল্পে হস্তান্তর; বিএমটিএফের স্থগিত বিল পরিশোধ; অতিরিক্ত ১৪ লাখ স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন বাবদ বকেয়া নিষ্পত্তি; স্মার্ট কার্ডে ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা মুদ্রণের সিদ্ধান্ত। এ ছাড়া বিবিধ বিষয়েও আলোচনা হবে।
সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
গেল নভেম্বরে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ইসি পুনর্গঠনের পর ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি দ্রুত এগোয়। পরে গণভোট যুক্ত হওয়ায় প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ হয়। সরকার আগেই জানিয়েছিল, দুই নির্বাচন একসঙ্গে হবে।
প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট অনুষ্ঠিত হবে।
বর্তমানে নিবন্ধিত অর্ধশতাধিক রাজনৈতিক দল রয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটি এবার ভোটের বাইরে থাকছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...