
ময়মনসিংহের ত্রিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করা হয়েছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বাসস্ট্যান্ড ও পৌর শহরের মেইন রোড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপথ ও উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাসড়কের দু’পাশে প্রায় আধা কিলোমিটার এলাকায় অবৈধ স্থাপনা, কাঁচা বাজার ও থ্রি-হুইলার অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করন অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকিউল বারী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, সড়ক ও জনপথ বিভাগ ময়মনসিংহ উপ বিভাগীয় প্রকৌশলী মোফাখখারুল ইসলাম, ত্রিশাল থানার অফিসার ইনচার্র্জ মনসুর আহম্মদ, ত্রিশাল পৌরসভার সচিব নওশিন জাহান, ত্রিশাল মটর মালিক সমিতির সভাপতি আ.ন. ফারুক প্রমূখ।
উচ্ছেদ শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনার ফলে যানজট লেগেই থাকতো। তাই তা উচ্ছেদ করা হয়েছে। এর আগেও উচ্ছেদ করলেও তারা আবার স্থাপনা বসিয়েছিল আজ থেকে তারা যেন আবার না বসতে পারে তার জন্য নিয়মিত মনিটরিং করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত