
ময়মনসিংহ ত্রিশালে এসএসসি গনিত পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
গত সোমবার এস এস সি গনিত পরীক্ষায় ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের একটি কক্ষে দুই শিক্ষার্থীর কাছে ডিজিটাল ওয়্যারলেস ব্লুটুথ ও মোবাইল ফোন পায় কক্ষ পরির্দশক। সে ডিজিটাল ডিভাইস উদ্ধার করে হল সচিব ও কেন্দ্র সচিবের উপস্থিতিতে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেন। পরে ডিজিটাল ডিভাইস শিক্ষাবোর্ডে জমাদেন।
এ বিষয়ে কেন্দ্র সচিব রফিকুল ইসলাম বলেন, কক্ষ পরির্দশক শহীদ সবুর উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর কাছে ডিজিটাল ওয়্যারলেস ব্লুটুথ ও মোবাইল ফোন পায়।
উনি আমাকে জানালে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো:মাহবুবুর রহমানকে অবগত করে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। ডিজিটাল ওয়্যারলেস ব্লুটুথ ও মোবাইল ফোন উদ্ধার করে শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে। বোর্ড কতৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মো:মাহবুবুর রহমান বলেন, পরীক্ষায় দুই শিক্ষার্থীর কাছে ডিজিটাল ওয়্যারলেস ব্লুটুথ ও মোবাইল ফোন পাওয়ায় তাদের বহিষ্কার করা হয়। ঐ মোবাইল ফোনে স্থানীয় প্রাইভেট স্কুল জয়নাল আবেদীন ইন্টারন্যাশনালের এক সহকারী শিক্ষকের নাম্বার পাওয়া যায়।
ঐ স্কুলে অভিযান চালালে প্রধান শিক্ষকের কাছে প্রাপ্ত ফোন নাম্বার কে ব্যবহার করে জানতে চাইলে তিনি জানান, ঐ শিক্ষক দুই বছর আগে চাকুরী ছেড়ে দিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত