
ময়মনসিংহের ত্রিশালে বাস চাপায় অটোরিক্সা দুমড়ে মচেড়ে গেলে সাখাওয়াত হোসেন সোহাগ (২০) নামের এক জন নিহত হয়েছে। এ সময় অটোর চালক গুরুত্বর আহত হয়। শুক্রবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাখাওয়াত হোসেন সোহাগ ত্রিশাল পৌর শহরের ৩নং ওয়ার্ডের আব্দুল কাদের লাল মিয়ার ছোট ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বাগান রাগামারা এলাকায় অটোরিক্সা করে যাচ্ছিলেন সোহাগ।
বাগান কনজুমার নিটেক্স কোম্পানীর সামনে এসে অটোরিক্সাটি নিয়ন্ত্রন হারালে পেছন থেকে ঢাকাগামী একটি অজ্ঞাত বাস অটোরিক্সাকে চাপা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সোহাগ মৃত্যুবরণ করে।
এ ঘটনায় অটোরিক্সার চালক গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন চালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...