
ময়মনসিংহের ত্রিশালে যাত্রাবাহী বাসের ধাক্কায় ভ্যানচালক কামাল হোসেন ( ৪৫) নিহত হয়েছে। নিহত কামাল হোসেন কাঠাঁল শিঙ্গাইল এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।
বধুবার ( ৯ অক্টোবর) সকালে উপজেলার বৈলর ইউনিয়নের বৈলর মোড়ে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যানচালক কামাল হোসেন ভ্যান নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়করে বৈলর মোড়ে রাস্তার ইউটান দিয়ে রাস্তা পার হওয়ার সময় নেত্রকোণে থেকে ছেড়ে আসা ঢাকা গামী যাত্রীবাহী বাস হযরত শাহজালালা(রঃ) এক্্রপ্রেস( ঢাকা মেট্রো-ব ১৪-৬১০১) এর ধাক্কায় ভ্যানটি ধুমড়ে মুছড়ে যায়। এতে ভ্যান চালক কামাল হোসেন গুরোত্বও আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
ঘটনার সত্যতা স্বীকার করে ত্রিশাল থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করতে গেলে ক্ষত-বিক্ষত লাশ পরিবারের লোকজন ময়না তদন্তে আপত্তি জানান, এবং অনুমতি সাপেক্ষে পরিবারের কাছে লাশ দাফনের জন্যে হস্তান্তর করা হয়। বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বাসের কাউকে আটক করা যায়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...