
ইমরান হাসান, ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় ত্যাগী নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ।
শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকার নওধার লেকেরপাড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে ঘন্টাব্যাপী প্রদক্ষিণ করে। এতে মহাসড়কের কয়েক কিলোমিটারজুড়ে মানুষের ঢল নামে।
বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন কর্মী কাফনের কাপড় পরে মনোনয়ন পরিবর্তনের দাবিতে প্রতিবাদ জানান। মিছিলের সামনে বিপুল সংখ্যক নারীও অংশ নেন।
বিক্ষোভকারীরা স্লোগান দেন—“মনোনয়ন পরিবর্তন চাই”, “ত্যাগীদের সম্মান চাই”, “জনগণের প্রার্থী চাই” প্রভৃতি।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ আমিন বলেন, “বিগত ১৭ বছরে ত্রিশালের আন্দোলন–সংগ্রামে আলহাজ্ব জয়নাল আবেদীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ রয়েছে। সবাই আশা করেছিলেন তিনি মনোনয়ন পাবেন। কিন্তু তা না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তাই চূড়ান্ত তালিকার আগে মনোনয়ন পরিবর্তনের দাবি জানাচ্ছি।”
বিক্ষোভে অংশ নেওয়া বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, “যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তার সঙ্গে স্থানীয় জনগণের তেমন কোনো সম্পৃক্ততা নেই। আমরা এই মনোনয়ন মানি না। ত্যাগী ও জনগণের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে মনোনয়ন দিলে আমরা তার পক্ষেই কাজ করবো।”
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত