
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (৬ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে ফুটপাত ও সড়কের পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মহাসড়ক ও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবৈধভাবে দোকানপাট ও স্থাপনা গড়ে ওঠায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। এ পরিস্থিতিতে প্রশাসন বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দিয়ে সড়ক দখলমুক্ত করে।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, পৌরসভার সচিব নওশীন আহমেদ এবং ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহাম্মদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইউএনও আরাফাত সিদ্দিকী বলেন, “সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোনোভাবেই সড়ক দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলতে দেওয়া হবে না।”
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত