
ইমরান হাসান,ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশালে মানহীন ধানের বীজ মজুদের অভিযোগে এক বীজ–ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
আজ সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ত্রিশালের নির্দেশনায় দুপুর ২:০০টা থেকে ৩:০০টা পর্যন্ত ত্রিশাল পৌর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।
অভিযানের সময় এম এ ছালাম নামের সার ও বীজ ডিলারের দোকানে বিপুল পরিমাণ মানহীন ধানের বীজ মজুদ পাওয়া যায়।

পরে ঘটনাস্থলে উপস্থিত ময়মনসিংহ বিএডিসি বীজ প্রত্যয়ণ এজেন্সির বহিরাঙ্গন কর্মকর্তা বীজ আইন, ২০১৮ অনুযায়ী প্রসিকিউশন দাখিল করেন। মোবাইল কোর্ট অভিযোগটি আমলে নিয়ে বীজ আইন, ২০১৮ অনুসারে ডিলারকে ৫০,০০০ টাকা (পঞ্চাশ হাজার) অর্থদণ্ড আরোপ ও আদায় করে। একই সঙ্গে সকল মানহীন বীজ জব্দ করা হয়।
অভিযান পরিচালনায় ময়মনসিংহ বিএডিসির বীজ প্রত্যয়ন এজেন্সি এবং উপজেলা কৃষি কর্মকর্তা সহযোগিতা করেন।
এ বিষয়ে এসিল্যান্ড মাহবুবুর রহমান বলেন, “বাজারে মানসম্মত বীজ ও সার নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার